সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জিও ব্যাগ/বস্তায় আদা চাষের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মসলা জাতীয় জিও ব্যাগ/বস্তায় আদা চাষের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া মাঠে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আজগর আলী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন, কৃষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে এলাকার কয়েক শত কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর