সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পঠিত

মহসিন মোল্যা ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যে শনিবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়।  আলোচনাসভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, প্রতিবন্ধী স্কুল ও প্রতিশ্রুতি কল্যান সংস্থার সভাপতি সুমন মজুমদার ও শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। সরকারিভাবে গত ২ জানুযারি জাতীয় সমাজসেবা দিবসের দিন নির্ধারণ থাকলেও ওইদিন রাষ্ট্রীয় শোক থাকায় ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি দিবসটি পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর