সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মদনপুর মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আলিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. হুসাইন রাসেল, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, এফ.এ(এ.আই) মো. সোহাগ হোসেন, মদনপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খলিফা তৈয়েবুর রহমান, মদনপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ওলিউল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর