সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

 

“তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে” এ স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া।

 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহমান, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাওসার উদ্দিন, সাংবাদিক সাইফুল্লাহ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর