সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩১ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির দেশি ফল প্রদর্শন করা হয়। এ সময় ১৩০ টি প্রতিষ্ঠানকে ৬৫০ টি ও ৫৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে ২৭৫০ টি মোট ৩৪০০ টি নারিকেল গাছের চারা প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির। অনুষ্ঠানে উপজেলা কৃষি উপ-সহকারী, সাংবাদিক ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, “দেশিয় প্রজাতির ফল খাওয়ায় উদ্বুদ্ধ করতে কৃষি দপ্তরের এ আয়োজন। দেশিয় ফল আমাদের বেশি বেশি খেতে হবে। দেশিয় ফলগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই বিদেশি ফলের প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে, দেশি ফলের চাষ ও ভোগ বাড়ানো জরুরি।”

রিপোর্ট : মহসিন মোল্যা,শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর