সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার সকালে র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি নতুন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরাতন হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনির অর্ণব, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ফজেল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রশান্ত বিশ্বাস, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার,  শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মালেক, উপজেলা তথ্য অফিসার হুমায়রা সুলতানা জান্নাতুল ফেরদৌস ও বুরহানা ইসলাম বাহা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর