সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় প্রতিবেশীেরা বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় চম্পা বেগম নামে এক অসহায় মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার আমলসার ইউনিয়নের হাট কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চম্পা বেগমের ভাসুর কছির উদ্দিন জানান, আমাদের জায়গা দিয়েই তারা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল। আমরা তাদের চলাচলের জায়গা রেখেই নতুন ঘর নির্মাণ করছিল। তারা জোরপূর্বক চলাচলের জন্য বড় রাস্তা চাই। না দেওয়ায় এ কাজে তারা বাঁধা দেয়। আজ ভোর সকালে লুৎফর মোল্যা, কামরুল ইসলাম, তারিক মোল্যা, রফিক মোল্যা, তাফসির মোল্যা, শুকুর মোল্যা, তমসেল মোল্যা, সোনা মোল্যা, আতিক মোল্যা, শাওন মোল্যাসহ ৩০ থেকে ৪০ জন আমার ছোট ভাই মৃত মফিজুর রহমানের স্ত্রী চম্পা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে কামরুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই দীর্ঘ ৪০ বছর ধরে ওখানে বসবাস করে আসছে। ওই বাড়িতে চলাচলের জন্য পথ দাবি করে আসছে। কিন্তু তারা কারো কথা মানছেই চাই না। পথের জন্য আমাদের লোকজন আজ তাদের নতুন নির্মাণ ঘরের কিছু অংশ ভেঙে দিয়েছে। তাছাড়া লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর