সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে খেলনা পিস্তল  ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে গেছে তিন ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে ব্র্যাক টিকারবিলা শাখার নারী কর্মি রিনা রানী কেন্দ্র থেকে টাকা কালেকশন করে মোটরসাইকেল যোগে টিকারবিলা ব্রাঞ্চে ফিরছেলেন। পথিমধ্যে কোদলা নামক স্থানে ছিনতাইকারীরা খেলনা পিস্তল দেখিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ও টাকার ব্যাগ ছিনতাই করে নেয়।

এ বিষয়ে এনজিও নারী কর্মি রিনা রায় বলেন, সন্ধ্যায় কেন্দ্রের কালেকশন শেষ করে ব্রাঞ্চে ফিরছিলাম। পথিমধ্যে ছিনতাইকারীদের কবলে পড়ি। এক পর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের হাত থেকে একটি পিস্তল ছিটকে পড়ে। উপায় অন্ত না পেয়ে আমার আত্নচিৎকারে এলাকাবাসীর ছুটে আসলে ছিনতাইকারীরা পিস্তলটি ফেলে রেখেই পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে ও ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তলটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পিস্তলটি জব্দ করেছেন, তবে পিস্তলটি খেলনা। এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর