সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে কৃষকদলের সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক সাহেব আলী খন্দকার শ্রীপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রীপুর উপজলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়। শ্রীপুর উপজেলা ও শ্রীপুর উপজেলা অধীনস্হ সকল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে  রবিবার বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এৃ রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।

শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক রেজা সিদ্দিকী ডিকন, দপ্তর সম্পাদক চঞ্চল চৌধুরী, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ শুকুর মাহমুদ, আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোকাদ্দেস বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুব শেখ, গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস, সদস্য সচিব রিপন শেখ, দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সোহেল শেখ, কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান হোসেন, সব্দালপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মারুফুল ইসলাম, নাকোল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর