সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন আবাসিক ভবনে আগুন 

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ দিকে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ও শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে ভবনটিতে হাসপাতালের অকেজো মালামাল রাখা ছিল। আগুনে  হাসপাতলের পুরাতন ফোম, ম্যাট্রেস বিছানার চাদর ও বালিশ পুড়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, সকালে ভবনটি পরিদর্শকালে দেখা যায়, আগুনে পুরাতন অব্যহৃত ফোম, ম্যাট্রেস, বিছানার চাদর ও বালিশ পুড়ে গেছে। রাতে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. সামছুর রহমান জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর