সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে উপজেলা বিএনপি’র আলোচনা সভা 

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী বাজারে রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং সব্দালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম।

সমাজ সেবক রুহুল কাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, মাসুদ মজুমদার, সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, প্রবাসী মাফুজার রহমান প্রমূখ।

সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর