সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৭ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গোয়ালপাড়া জোড়া ব্রীজ হতে কালিনগর বাজার সড়কের দু’ধারে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা কাজী আপ্তাব হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, সহ-সাধারণ সম্পাদক সাথী খাতুন, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর