সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আলোচিত জোড়া শিশু মারা গেছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে এক সপ্তাহ পর আলোচিত জোড়া শিশু মারা গেছে। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়৷ শুক্রবার সকাল ৯ টার দিকে ১ টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো অপর শিশু মারা যায়। শিশুটির ২ টি মাথা, ৪ টি হাত, ৩ টি পা, ১ টি পেট ও নাভী, ১ পায়ে ৮ টি আঙ্গুল ও পুরুষাঙ্গ ১ নিয়ে অস্বাভাবিক জোড়া লাগা শিশুর জন্ম গ্রহন করে। পরিবারের লোকজন নাম রাখেন হাসান এবং হুসাইন।

জানা যায়, গত গত ২৮ ডিসেম্বর শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামের হানিফ ও মিতা দম্পতির ঘরে জোড়া শিশু জন্মগ্রহণ করে। শুক্রবার সকাল ৯ টার দিকে একটি শিশু ও দুপুরের দিকে অপর শিশু মারা যায়। এলাকায় তাদের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে এলাকার লোকজন শেষ দেখা দেখতে ভীড় জমান।


শিশুর পিতা হানিফ শেখ জানান, জোড়া শিশু জন্মের প্রথমে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তারপর জোড়া শিশুর মাগুরা শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইকে দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে পাঠান। সেখান থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখাই। আজ সকালে একটি আর দুপুরে অপর শিশু মারা যায়। আমি ওদের আদর করে নাম রেখেছিলাম হাসান এবং হুসাইন। আল্লাহ আমাকে ৩ মেয়ের পর ছেলে সন্তান দিয়েছিলেন। তাও আমার রইলো না। আজ মাগরিব নামাজের পর ঘসিয়াল-চর চৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চর চৌগাছী সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর