সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মহসিন মোল্যা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় সব্দালপুর ইউনিয়ন ভলিবল দল ৩-০ পয়েন্টে দ্বারিয়াপুর ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়। সব্দালপুর ইউনিয়ন ভলিবল দলের খেলোয়াড় স্বাধীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী চাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, আয়োজক কমিটির সদস্য আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিধান কুমার বিশ্বাস, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিহুল আজম প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর