সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আই বি ডব্লিউ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

মাগুরার শ্রীপুরের বরিশাটাস্থ মদীনা স্যানেটারী ময়দানে শুক্রবার বিকেলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কাজী আব্দুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির জননেতা আব্দুল মতিন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রকিবুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোল্যা মিজানুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম হাসিবুর রহমান, মাওলানা ইনসান আলী, শ্রমিক নেতা মো. শাজাহান আলী মোল্লা ,আব্দুল হামিদ, মো. কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে কয়েক শত ব্যবসায়ীসহ এলাকার  বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

রিপোর্ট : মহসিন মোল্যা, শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর