মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবু বকর, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, দ্বারিয়াপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, নাকোল ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবু, গয়েশপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোছাঃ হাসিনা খাতুন, আমলসার ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, মৎস্য সংরক্ষণ, বিকাশ প্রতারণা প্রতিরোধসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।