সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা, অস্ত্র ফেলে পালালো ছিনতাইকারীরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি-

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি স্থানে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি ছিনতায়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর কাছ থেকে ডাকাতদল টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ছিনতায়ের সময় আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ছিনতাইকারীরা ভয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী জানান, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনকারী ব্যাগ, সোনা-দানা নিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুসি মারি। মরে তো যাবোই আমিও নিজেকে তাই আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সাথে লড়াই করেছি। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পড়ে দেখি একটা অস্ত্র পড়ে আছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

হঠাৎ এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ছিনকারীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে শ্রীপুর অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল কি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে। এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর