শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম গ্রামে আগুনে পুড়ে যাওয়া অসহায় হাবিবুর রহমানের পাশে দাড়ালেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ অসহায় হাবিবুর রহমানের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা ও শান্তনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. খলিলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. জিহাদ হোসেন, আরিফ খান, সাধারণ সম্পাদক মো. রাজিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএম জুয়েল রানা, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. সাইফুজ্জামান শাহিন, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মুন্সি হাসিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা যুবঅধিকার পরিষদ নেতা মো. রফিকুল ইসলামসহ জেলা এবং উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।