সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে দুই মাথা ও তিন পা বিশিষ্ট জোড়া শিশুর জন্ম

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের হতদরিদ্র হামিদ শেখ ও মিতা দম্পতির ঘরে জোরা লাগানো অলৌকিক পুত্র শিশুর জন্ম হয়েছে।

শিশুটির ২টি মাথা, ৪টি চোঁখ, ১ টি পেট, ১ টি পুরুষাঙ্গ
২টি নাক, ৩টি পা, ৪ টি হাত আবার এক পায়ে ৮ টি আঙ্গুল রয়েছে। শনিবার রাত ১ টার দিকে নিজ বাড়িতে শিশুটি ভূমিষ্ঠ হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে শত শত মানুষ ভিড় করছেন। বর্তমানে শিশুটির মা দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবং শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এ পরিবারটি খুবই অসহায়। ৩ মেয়ের পর ছেলে শিশুটির জন্ম হয়। পরিবারটি এতটাই অসহায় যে চিকিৎসা করানোর মত তাদের কোন সামর্থ্য নেই।

শিশুর বাবা হামিদ শেখ জানান, আমি খুবই অসহায়। রাজমিস্ত্রির জোগালের কাজ করি। আমার অসহায়ত্বের জন্য আমার এক মেয়ে তার খালার কাছে মানুষ হচ্ছে। মা ও শিশুর চিকিৎসার খরচ বহন করার মত আর্থিক সামর্থ্য আমার নেই। যদি কোন সামর্থ্যবান ব্যক্তি আমার এ দুর্দিনে এগিয়ে আসেন আমি চীর কৃতজ্ঞ থাকব।

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই জানান, শিশুটি সম্পূর্ণ অস্বাভাবিকভাবে জন্ম দিয়েছে। মলদ্বার পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর