মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক
আলমগীর হাসান সোহান। শনিবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, হিন্দু সম্প্রদায় মানুষের ভয়ের কোন কারণ নেই। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মিলন মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেব সবুজ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজ হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক টিপু সুলতান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান অপু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন বিশ্বাস প্রমুখ।