মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটির সদস্যদের সাথে আরোও কিছু নতুন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি পুর্নগঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে ১৬ জন প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সুজনুর রহমানকে আহ্বায়ক ও জাকিরুল ইসলাম অপু সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যকারী সদস্য-১ মো. মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য-২ জিল্লুর রহমান সাগর, সদস্য আল ইমরান, সালমান খান, মুয়ায আব্দুল্লাহ, মো. কাজী হেলাল, আল-ইমরান, মো. হাসিব মেহমুদ (সাদ), রুবেল হোসেন, মো. রাজু, মুহাই মিনুল, তানজিল ইসলাম, আরফিনা খাতুন ও আছিয়া খাতুন।
উক্ত কমিটির সকলকে নিজ নিজ দায়িত্বে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।