শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ নিতাই রায় চৌধুরী বলেছেন,আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। মানুষের ভোটারধিকার কেড়েনিয়েছে৷ এক নায়েক তন্ত্র কায়েম করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে এমপি মন্ত্রী হয়েছিলো৷ এখন শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করে পালিয়েছে ।তার মন্ত্রী-এমপি, এমনকি উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে।
তিনি বলেন, লুটপাট করে পালানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস। এরা আর ফিরে আসবে না। মানুষকে তারা এমন নির্যাতন করেছে যে, তারা আর ফিরে আসতে পারবে না৷তিনি গতকাল বিকালে
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি অভিযান মতুয়া সম্প্রদায়ের ভক্তোৎসব ২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
সভায় সভাপতিত্ব করেন সরন মন্ডল । এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার,উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার প্রমূখ৷ এছাড়াও বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।