সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শেখ হাসিনার বক্তব্যে আবারো উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ভেঙ্গে ফেলা হয়েছে মুজিবের ম্যুরাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ফেসবুকে প্রচার হওয়া বক্তব্য কেন্দ্র করে ধানমন্ডি ৩২ সহ সারা দেশ যখন উত্তাল, তখন এর প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যুরালে ভাঙচুর করেন।

জানা যায়, দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ক্যাম্পাস প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি, শাবলসহ বিভিন্ন যন্ত্র দিয়ে ভাঙা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাঁয় হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে বা মুজিববাদের চিহ্ন রয়েছে সবগুলো একে একে উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে

আমরা রাজপথে আছি এবং থাকবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর