মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শুভেচ্ছা স্কুলে “রক্তাক্ত জুলাই” এর দেয়ালিকা প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস ছিল জুলাই। ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে এ জুলাই মাসেই ছাত্র আন্দোলনে মাগুরা ১০ জনসহ সারাদেশে অনেক ছাত্র হয়েছে নিহত । তাদের স্মৃতি রক্ষার্থে মাগুরা শহরের অন্যতম বিদ্যাপিট শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম,ফারহানা,অধরা ,মাইশা ও লাবিবা দীর্ঘ দিন ধরে পরিশ্রম করে “রক্তান্ত জুলাই ” নামে একটি দেয়ালিকা প্রকাশ করেছে । যা ইতিমধ্যে স্কুলের সর্ব মহলে মহলে হয়েছে প্রশংসিত ।
স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী অধরা বলেন,জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আমাদের শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে দেশের শিক্ষার্থীরা এ দেশ থেকে ফ্যাসিবাদী সরকারের পতন করেছে। এ সময় আমাদের দেশের অনেক ছাত্র আন্দোলনে হয়েছে নিহত। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা ক’জন শিক্ষার্থী নিজ উদ্যোগে জুলাই মাসের কিছু স্মৃতি নিয়ে আমরা দেয়ালিকা তৈরি করেছি। এ দেয়ালিকা আমাদের শ্রেণির শিক্ষার্থীদের ছড়া,কবিতা,ছোট প্রবন্ধ,জুলাই মাসের কিছু দৃশ্যের ছবি প্রকাশ পেয়েছে । আমরা জুলাই মাসের নানা ঘটনা এই দেয়ালিকাই প্রকাশ করার চেষ্টা করেছি । শিক্ষার্থী তাসনিম বলেন, জুলাই মাস ছিল ছাত্র আন্দোলনের অন্যতম মাস। এ মাসে সারাদেশে ছাত্রদের আন্দোলনে ঘটে ছিল নানা ঘটনা । তারই কিছু চিত্র আমরা এ দেয়ালিকায় প্রকাশ করেছি । আমাদের নিজের একটা স্বপ্ন প্রকাশ পেয়েছে এখানে । এটি করতে পারায় আমরা নিজেকে ধন্য মনে করছি । কারণ আমাদের ভাইদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে এ রাজপথ। তাদের আন্দোলনের মুখে বাংলাদেশ পেয়েছে নতুন প্রাণ । শুভেচ্ছা স্কুলের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক প্রদ্যুৎ কুমার রায় বলেন ,এটা আমাদের শিক্ষার্থীদের একটা অন্যতম ভালো কাজ । তারা নিজ উদ্যোগে এটি করাতে আমি খুবই খুশি। এটি শুধু জুলাই মাসের স্মৃতি নয় আমাদের স্কুলের অনেক গর্বের বিষয়। তাদের তৈরি এ দেয়ালিকায় জুলাই মাসের কিছু ঘটনা প্রকাশ পেয়েছে । আমাদের স্কুলে এ দেয়ালিকা দেখে শিক্ষক,শিক্ষার্থীরা ও অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে। আমাদের তাদের সাফল্য কামনা করি ।
মো: শাহীন আলম তুহিন
মাগুরা প্রতিনিধি,তাং ২২.১০.২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর