সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শীতার্তদের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মানবতার দেওয়াল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

যশোর প্রতিনিধি :

শীতার্ত ও বস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। মানুষের অব্যবহৃত ব্যবহার উপযোগী শীতের পোশাক সংগ্রহ করে শীতার্ত মানুষের কাছে পৌছে দিচ্ছে ইয়ামাহা রাইডার্স ক্লাবের একদল সদস্য।

সোমবার (২৫ নভেম্বর) যশোর শহরের বেজপাড়া রানার অফিস মোড়ে উদ্বোধন করা হয় মানবতার দেওয়াল কার্যক্রম। তাদের এই কার্যক্রম চলবে এই মাসব্যাপি।

প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। শহরের আশেপাশে বসবাসরত এমন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে কাজ করবে এই মানবতার দেওয়াল।

মানবতার দেওয়াল সম্পর্কে জানতে চাইলে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, এ ধরনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। মানবতার এই নিদর্শন স্থানীয় জনগণের মধ্যে সহমর্মিতার এক সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে। কেউ যদি আরও শীতের কাপড় বা অন্য কোনো সহায়তা প্রদান করতে চান, তাহলে এই উদ্যোগের সাথে যোগ দিতে পারেন। মানবতার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলবে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িছেন এবং ভবিষ্যৎও পাশে থাকবেন।

তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার আবিদ রিফাতকে ধন্যবাদ জানান।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফ বলেন, মানবতার দেওয়াল পরিচালনায় যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতার দেওয়ালের মত আরও কার্যক্রম করা প্রয়োজন যেন তা মানুষের উপকারে আসে। প্রতিটি মানুষের মনে যেন মানবতা জন্ম নেয়, আমরা যেন জঞ্জাল না হয়ে যাই।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলরথ পথচারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর