সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ৫৪ তম সমবায় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় ৫৪ তম সমবায় দিবস উদযাপন হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জাতীয় পতাকা এবং সমবায়ী পতাকা উত্তোল করা হয়৷ আজ শনিবার সকাল ১০টায় শোভাযাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে যশোর-মাগুরা সড়ক  প্রদক্ষিণ করে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।এর পর সেখানে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসনাত৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ অনুষ্ঠানে

স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা

জামায়াতের সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট,ইসলামী আন্দোলন বাংলাদেশের শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গণি সাঈফী প্রমুখ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর