শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারমোঃ বনি আমিন৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) হোসনে মোবারক,অধ্যক্ষ ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইমদাদুল ইসলাম টিকু, উ শিক্ষক সমিতির সভাপতি ওয়াহিদুর রহমান,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রিন্সিপ্যাল( ভারপ্রাপ্ত) আব্দুর সাত্তার, সহকারি অধ্যাপক কাজী হুমায়ন ইউসুপ, আব্দুর রাব্বু ,পল্লব কুমার সোম,প্রধান শিক্ষক বাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আলী আহসান,আশরাফুল ইসলাম লিটন,সহকারি প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সিজার,মোঃ আবু সেলিম প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷ অনুষ্ঠান শেষে অবসর জনিত বিদায়ী শিক্ষা অফিসার কাজী শফিউল আলমকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়৷




