শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় সদ্য যোগদানকৃত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা বেগম এর সাথে উপজেলার ৭টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের কর্মরত সংগীত শিক্ষক,আবৃত্তি শিক্ষক, জেন্ডার প্রোমােটার ও সুপার ফিল্ড ভাইজারের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস,অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ সাজ্জাদ হোসেন,জেন্ডার প্রোমোটার হোসাইন আলী, রুমা খাতুন,কিশোর কিশোরী ক্লাব শিক্ষকদের সভাপতি শহীদুজ্জামান চাঁদ,সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস সহ উপজেলার ৭টি ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দ। সভায় সাধারণত নারী শিক্ষা, বাল্যবিয়ে রোধ, সংগীত ও আবৃত্তি শিক্ষা, নারী অধিকার, ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি,ক্লাব পরিচালনা,শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।