সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, মাগুরার শালিখায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে ( ১০ নভেম্বর) সোমবার সকাল  ১০ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন৷ দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম- কম্পিউটার অপারেটরগন অংশগ্রহণ করে। প্রশিক্ষণ দেন গ্রাম আদালত এর শালিখা উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াছ হোসেন,মাগুরা সদর উপজেলার সমন্বয়কারী শিউলী আক্তার৷ এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ হুসাইন শিকদার,আরজ আলী বিশ্বাস,সিরাজ উদ্দিন মন্ডল,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷

এই প্রশিক্ষণের মাধ্যমে, স্থানীয় পর্যায়ে (ডিএমআই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপস্থাপনা চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর