সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখায়  উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সম্মিলন কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রপ্ত) ও উপপরিচালক আব্দুল আওয়াল৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইমুন নিছা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনূর রহমান, ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা মোঃ ওসমান গণী সাঈফী,প্রধান শিক্ষক আলী আহসান,বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ । সভা শেষে অদম্য নারীদের সংবর্ধনা ও বিভিন্ন ক্যাটাগরীতে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর