শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় “তারুণ্যের উৎসব–২০২৫ (২য় পর্যায়)” উদযাপন উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার বিকালে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে খেলা সম্পন্ন হয়৷
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বনি আমিন, উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তারুণ্যের উৎসব আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজে শৃঙ্খলা, দলীয় চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত সেরা দলগুলো অংশগ্রহণ করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ধনেশ্বরগাতী ইউনিয়ন টুর্নামেন্ট ও শালিখা ইউনিয়ন টুর্নামেন্ট রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন৷