সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”  এই প্রতিপাদ্যের বিষয়ে সারা দেশের ন্যায় মাগুরার শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ শুরু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে শালিখা উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহারীন সুলতানার সভাপতিত্বে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, উপজেলা মৎস্য অফিসার ফেরদোউস আক্তার,সমাজ সেবা অফিসার নাছিমা খাতুন,পল্লী উন্নয়ন অফিসার অঞ্জনা রানী ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোঃ আফসার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাওঃ ওসমান গণী সাঈফী, শালিখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারীগণ।

প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি ও উন্নত জাতের গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। অর্থায়ন করেছেন প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)প্রাণিসম্পদ অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর