শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ
শালিখায় ১০ পিস ইয়াবা সহ মোঃ সাব্বির হোসেন হৃদয়(২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। সে উপজেলার ৪নং শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের মোঃ সরোয়ার বিশ্বাসের ছেলে। পুলিশ জানাই গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা ওসি মোঃ ওলি মিয়ার নির্দেশে বুধবার রাত ১১টার দিকে উপজেলার বয়রা গ্রামের বটতলা মোড় থেকে এসআই ইকরামুল হুদা ১০পিচ ইয়াবা সহ সাব্বির হোসেনকে আটক করে৷ আটককৃত আসামীর নামে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷ আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷
