সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় আড়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন,, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা)সংবাদদাতাঃ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও পর্যবেক্ষণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল ।

তিনি রবিবার সকাল ১১টায় আড়পাড়া মডেল বিদ্যালয়টি পরিদর্শনে এসে বলেন, দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এখানে ফুলের মত শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়ম মেনে চলা এবং সার্বিক পরিবেশ এক কথায় অসাধারণ। তিনি আরও বলেন, এটি একটি প্রকৃত মডেল স্কুলের উদাহরণ। ফুলের মত শিশুরা সকলেই যে ড্রেস পরেছে তা সত্যিই অসাধারণ। এছাড়াও তাদের ডিসপ্লে ও গান শুনে আমি অবিভিত হয়েছি। এক কথায় এতো সুন্দর বিদ্যালয়ের কার্যক্রম যে আমি খুবই খুশি হয়েছি, বিদ্যালয়টি পরিদর্শন করে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন বিদ্যালয়টির শিক্ষার্থীদের শিক্ষার মানও অনেক ভালো বলে আমার কাছে মনে হয়েছে৷ আমি আশা করি বিদ্যালয়টির শিক্ষা ও অন্যান্য কার্যক্রম দেখে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নিবেন৷ এরপর অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল পরিদর্শন করেন।

বিদ্যালয় দুটি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারি কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, সহকারি শিক্ষা অফিসার ফারহানুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক মোঃ আলী আহসান,দীপংকর বিশ্বাস, মামুন মুন্সি,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ।

বিদ্যালয় দুটি পরিদর্শনের সময় অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে তাদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং পৃথক পৃথক ভাবে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর