সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়৷ র‌্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, ওসি তদন্ত, মোতালেব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ,যুবউন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস,উপজেলা সিএনআরএস ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর