শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা থেকেঃ
মাগুরার শালিখা উপজেলার সিমাখালী বাজারে কাঁঠালের দাম কমে যাওয়ায় কৃষক ও ব্যাপারীরা বেশ বিপাকে পড়েছেন। এর প্রধান কারণ হলো বাজারে কাঁঠালের প্রচুর সরবরাহ এবং সেই তুলনায় চাহিদা কম থাকায়৷ কাঁঠালের ব্যাপারী মোঃ আমির হোসেন,জব্বার মোল্যা,সেকেন্দার আলী ও হাট মালিক বিল্লাল হোসেন জানান,গত বছরের তুলনায় এ বছর কাঁঠালের দাম অনেক কম, যা কৃষক ও ব্যাপারীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে, যেসব ব্যাপারী অধিক পরিমাণে কাঁঠালের বাগিচা কিনে মজুদ করেছিলেন, তারা এখন বেশি দামে কেনা কাঁঠাল কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের লাভ তো দূরের কথা, আসলও উঠবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উপকুলিয় জেলা বাঘের হাট,খুলনা,বরিশাল,সাতক্ষিরা সহ বিভিন্ন জেলা থেকে কাঁঠালের ব্যাপারী এই সিমাখালী বাজারে কাঁঠাল কেনা বেঁচা করে৷ কিন্তু কাঁঠালের দাম কম হওয়ায় এখন ব্যাপারী খুবই কম আসছে৷ এতে খতির সম্মূখিন হচ্ছেন স্থানীয় আঁড়ৎদার ও ব্যাপারীরা৷
অন্যদিকে, কৃষকরাও ভালো দাম না পাওয়ায় হতাশ। তাদের উৎপাদিত কাঁঠাল বাজারে বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে।
এই পরিস্থিতিতে, স্থানীয় বাজারগুলোতে কাঁঠালের সরবরাহ ও চাহিদা স্বাভাবিক রাখতে এবং ব্যাপারী ও কৃষকদের এই সংকট থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সংস্লিষ্টরা মনে করছেন৷