সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখার চিত্রা নদী থেকে অবৈধ   আড়বাঁধ ও সূতের জাল উচ্ছেদ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার চিত্রা নদীর বয়রা এলাকায় অবৈধ আড়বাঁধ ও চায়না দুয়ারী এবং সূতের জাল দিয়ে পানির প্রবাহ বন্ধ করে অবাধে দেশী জাতীয় মাছ শিকার করছিলেন এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি৷ এব্যাপারে একাধিক পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশ হওয়ার পরে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন৷ এরপর শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আক্তার ৯ নবেম্ভর রবিবার সকালে উপজেলার শালিখা ইউনিয়নের বয়রা এলাকার চিত্রা নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে  ১টি আড়বাঁধ,চায়না দুয়ারী  ১১ পিচ,সূতের জাল ১পিচ ও কারেন্ট জাল ১৩ পিচ নদী থেকে উচ্ছেদ করে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে এনে আগুনে পুড়িয়ে ধংবস করে৷ এর আগে উপজেলা প্রশাসন সহ শালিখা প্রেসক্লাবে

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, চিত্রা ও ফটকী নদী সহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বাঁশ, কাঠ ও চান দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ দেশী জাতীয় মাছ শিকার করছেন প্রভাবশালীরা৷ কিন্তু প্রশাসনের নাকের ডোগাই এমন অবস্থা চললেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ এলাকাবাসী জানাই আমরা ক্ষ্যাপলা জাল বা বর্ষি দিয়ে মাছ ধরতে গেলে আমাদেরকে মারধোর করে নানা ভয় ভীতু দেখাই৷ নদী ও খালে আড়বাঁধ দেওয়ায় নদীর স্বাভাবিক ভাবে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। বাঁধের পাশে নদীর পাড়ে খুপরি ঘর বানিয়েছেন প্রভাবশালীরা। এছাড়া নদীর বেশ কয়েকটি জায়গায় নেট দিয়ে আটকে দেয়া রয়েছে পানির প্রবাহ৷ এলাকাবাসী ও সচেতন মহলের দাবী উপজেলার চিত্রা,ফটকী, কানুর খাল এবং ধনেশ্বরগাতী,বিল,বুরোল বীল, হাবুড়ের খাল ও বরইচার খাল,ছান্দড়ার খালসহ বিভিন্ন খাল বিল থেকে আড়বাঁধ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবেন প্রশাসন৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর