শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধি :
মাগুরার শালিখায় মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ২০ ধারা অনুযায়ী লাইসেন্স ব্যাতীত পশু খাদ্য বিক্রয় করার অপরাধে আজ সোমবার বিকাল ৫টায় উপজেলা সদর আড়পাড়া বাজারে তিন পশু খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মালিক চিন্তাহরণ সাহাকে ৩ হাজার, উৎপলকে ১ হাজার ও পিয়াসকে ১ হাজার মোবাইল কোর্ট এর মাধ্যমে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।
এসময় প্রসিকিউশন ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাহারিন সুলতানা । সহযোগিতায় ছিলেন, শালিখা থানার এসআই আল আমিন,ইউএনওর সিএ মোঃ জাহিদুল ইসলাম,প্রসেস সার্ভার অলিয়ার রহমান প্রমূখ৷