সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ৭ দফা দাবীতে ছাত্রজনতার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পরবর্তী রূপরেখা দ্রুত ঘোষণা সহ ৭দফা বাস্তবায়নের দাবীতে মাগুরার শালিখায় ছাত্রজনতা ও নাগরিক কমিটির উদ্যোগে  গতকাল বিকাল ৪ টায় উপজেলা সদর আড়পাড়া বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে৷ উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর হাতে লিফলেট তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন ছাত্রজনতা৷ লিফলেট বিতরণকালে ছাত্রজনতা বলেন,  জুলাই-আগস্টের আন্দোলন কেবল শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে উৎখাত করার উদ্দেশ্যই মুখ্য ছিল না। ৭১-এর মুক্তিযুদ্ধের পর এই ৫৩ বছরে দেশে যত বৈষম্যের জন্ম দেয়া হয়েছে, বা লালন করা হয়েছে৷

এসময় উপস্থিত ছিলেন,বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মাগুরা জেলার সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম, মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম, শালিখা উপজেলার ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল, সদস্য মুজাহিদ, আশিক, তরিকুল, ইব্রাহিম, সাজিদ,আহাদ, নাইম, আবির,তানভীর,,তামিম,সুমন প্রমূখ৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর