শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনিসুর রহমান মিল্টন,সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ,উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, খেলাধুলা শারিরীক গঠনে সাহায্য করে এবং মাদক দ্রব্য থেকে দূরে রাখে। মোবাইল আসক্তি এড়িয়ে বেশি বেশি লেখা পড়া ও খেলা ধুলা করতে পরামর্শ প্রদান করেন তিনি।