মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
মাগুরার শালিখায় সোনাকুড় গ্রামে ইবাদুল্লাহর চায়ের দোকানে একজন অজ্ঞাত লোক অসুস্থ হয়ে পড়ে।
পরে গ্রাম পুলিশ হাজরাহাটি ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাত সাড়ে ১২ টায় ভর্তি করে।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার নাম ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।এ তথ্য নিশ্চিত করেন শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ।