সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ , শালিখা (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শালিখায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করে উপজেলা উদযাপন কমিটি। এসময় সনাতন নারীরা উলুধ্বনি দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কে স্বাগত জানায়। শঙ্খ ধ্বনি, ঢাকঢোলের বাদ্য বাজনা নিয়ে উৎসবমুখর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্ম অবলম্বীরা। ১৭ আগষ্ট বিকাল ৩ টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি হাজারো মানুষের অংশগ্রহণে পরিণত হয় মিলনমেলায়। বিভিন্ন সাজে সজ্জিত কৃষ্ণ ভক্তরা নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন। উপজেলা কেন্দ্রীয় মন্দিরের ভক্ত বিবেকান্ত বিশ্বাস,শিমুল বিশ্বাস, সুমল বিশ্বাস ও অপরুপ সাহা জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন। এই দিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির ও বাসাবাড়িতে নানান ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর