সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি  

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের ,শরুশুনা,শতপাড়া,দেশমুখপাড়া ও গঙ্গারামপুর ইউনিয়নের খাটোর,শুইতলা,রামান্দকাটি,রাধাডাঙ্গা,পুলুম,মনোখালী,গঙ্গারামপুর ও ঘোষগাতি এবং বামনখালী গ্রামে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। প্রায় ২ ঘন্টা ব্যাপি বৃষ্টিতে সূর্য্যের তাপদাহ কমে জনজীবনে স্বস্তি নেমে এলেও বৃষ্টির সাথে প্রচুর শীল পড়ায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।

চলতি মৌসুমে উপজেলায় ব্যাপক হারে বোরো ধানের চাষ হয়েছে। সবেমাত্র মাঠে কৃষকের বোরো ধান কাটা শুরু হয়েছে৷ ধানের ফলনও খুবই ভালো হয়েছে৷ এমন সময় গতকাল দুপুরের শিলাবৃষ্টির আঘাতে অনেক ধানগাছই মাঝ থেকে ভেঙ্গে জমিতে নুয়ে পড়েছে৷ ধানও জমিতে ঝরে পড়েছে৷ এছাড়াও শিলাবৃষ্টিতে উস্তে,পটল,পুঁই শাঁক ও মিষ্টি কুমড়াসহ সকল সব্জি চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সব্জি চাষীরা জানান ।

শালিখার দক্ষিন শরুশুনা গ্রামের কৃষক তয়েব আলী জানান, তিনি চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে ধানের চাষ করেছেন। বৈশাখের শেষে ধান পেকে গেলেও শ্রমিক অভাবে ধান কাটতে দেরী হয়েছে৷ এমন সময় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে৷  তিনি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন৷  এব্যাপারে শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হুসাইন শিকদার বলেন, চলতি মৌসুমে যে ধান উৎপাদক হয়েছিলো তাতে কৃষক খুবই খুশি ছিলো৷ কিন্তু গতকালকের শিলাবৃষ্টিতে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে৷ শিলাবৃষ্টিতে ধান ঝড়ে ধানের গাছ মাটিতে পড়েগেছে৷ আমি সরকারের কাছে আবেদন করবো যে কৃষকের দিকে খেয়াল রাখবেন৷ এছাড়াও সরকারের যারা দায়িত্বশীল লোক আছেন তারা যেন কৃষকের এই অভাবনীয় ক্ষতির দিকে খেয়াল রাখেন৷ শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন জানান, শিলা বৃষ্টিতে কোথায় কোথাও ফসলের ক্ষতি হয়েছে  তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে ক্ষতির হিসাব বলা সম্ভব হবে৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর