শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের উদ্যোগে মাগুরার শালিখায় অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, যুব রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিটের প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান বাঁধন মিত্র । আকাশ মল্লিক, আন্তু বিশ্বাস, নুরি, ইয়ানুর বিশ্বাস,শালিখা উপজেলার ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল,সৌম মজুমদার ,ইব্রাহিম প্রমূখ৷