শহিদুজ্জামান চাঁদ
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে এক মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,
রবিবার রাতে উপজেলার আড়পাড়া যশোর- মাগুরা সড়কে এই মশাল মিছিল করে বিক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা, এসময় নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শালিখা উপজেলা শাখার সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীর বিরুদ্ধে আনিত মিথ্যা, তথ্য উপাত্ত্য ও প্রতিহিংসার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক অনৈতিক বহিষ্কারাদেশ মানিনা মানবো না।
এসময় বক্তারা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, নয়নুজ্জামান নয়নকে মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে বহিস্কার করা হয়েছে। অতিদ্রুত আমরা বোহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
একজন ত্যাগি নেতাকে এভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে বহিস্কার করা যায় না।অবিলম্বে বহিস্কাররাদেশ প্রত্যাহার না করলে আমাদের এই আন্দোলন কর্মসূচী কঠোরও থেকে কঠোর হবে। জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার এবং সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে নয়নুজ্জামান নয়নকে বহিষ্কার করে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।