শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) সংবাদদাতাঃ
মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীর বোহিস্কার নিয়ে যুবদলের দু-গ্রুপের মধ্য পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ সোমবার বিকালে যশোর- মাগুরা সড়কের আড়পাড়া বাজারের বিভিন্ন সড়কে এই দুই গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেন।
এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, অবৈধ বোহিস্কার মানি না মানবোনা,সিন্টিকেটের বোহিস্কার মানি না মানবো না। যুবদলের অন্যগ্রুপের নেতাকর্মীরা স্লোগান দেন,জিয়ার সৈনিক এক হও দেশ গড়ো,তারেক জিয়ার সিদ্ধান্ত চুড়ান্ত চুড়ান্ত।
এ সময় শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন থেকে যুবদলের হাজারও নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এসময় শালিখা থানা পুলিশের একটি টিম সতর্ক অবস্থানে ছিলেন।