সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে মোমবাতী প্রজ্জ্বলন কর্মসূচী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরাঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাসপূর্তি উপলক্ষে  বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার শালিখায় শহীদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন করা হয় ।

এসময় শহীদদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়৷এতে শালিখা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই শহীদদের স্বরণে এবং স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাসপূর্তি অনুষ্ঠানে অংশ নেয়া  ছাত্র সমন্বয়কবৃন্দ বক্তব্যে বলেন,

ঠিক একমাস আগে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এতে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। এই স্বাধীনতার বিনিময়ে হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন৷ অনেকে এখনও হাসপাতালের বেডে চিকিৎসাধীন আছে। তাদের শ্রদ্ধাভরে স্মরণের জন্যই এই কর্মসূচি আমরা পালন করছি৷

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম,অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু, ছাত্র সমন্বয়ক মোঃ সোহাগ রেজা, ফারহান শাকিল,নাইম মুন্সী,সৌমো মজুমদার সহ আরও অনেকে।

উল্লেখ্য ,ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্যদিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর