সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

শালিখা মাগুরা সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে মাগুরার শালিখা উপজেলা বিএনপি।

বুধবার (৩ আগস্ট) বিকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি  উপজেলা সদর আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময়

উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ,বিএনপি নেতা মোতালেব হোসেন শিকদার,ত্র্যাডঃ একলাচুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী সোহেল রানা,সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন , ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব,সদস্য সচিব তিতাশ বিশ্বাস প্রমূখ৷ এছাড়াও বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল ও জাসাস এর নেতৃবৃন্দ৷

বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের সাধারণ জনগণকে একত্রিত করার লক্ষে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ঐতিহ্য, গৌরব, সাফল্য ও সংগ্রামের মাধ্যমে দীর্ঘ পথ চলা এ দলের বর্তমান ভাইস চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন৷

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর