শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় শেকড় প্রযুক্তি অনুসারে ছাদকৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ আজ বিকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা এডিআই আয়োজিত ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার চুকিনগর কৃষি উদ্যোক্তা মুরাদ হোসেনের বাড়ীতে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মনীষা কর্মকারের সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, পল্লী কর্মসহায়ক ফান্ডেশনের ম্যানেজার মোঃ আলা উদ্দীন, উপপরিচালক এডিআই মোঃ সোলেইমান হোসেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন, এডিআই এর কৃষি অফিসার দিপংকর প্রমূখ৷