সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনের শুরুতে ৩১(একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

সকাল ৬টার দিকে তালখড়ী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি,উপজেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন ও শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ৷ এরপর কুজকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মোঃ সাব্বির হাসান,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য  মুন্সি মনিরুজ্জামান চকলেট,উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী,বীর মুক্তি যোদ্ধা মুকুল রঞ্জন,মোঃ আলী  আহম্মেদ,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার বিপ্লব কুমার রায় ও সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন৷ পরে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্ম উপাসনালয়ে প্রার্থনা করা হয়।

দিবসটি উপলক্ষে বিকাল ৩ টায় আড়পাড়া আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর